পরিচিতি

সঠিক ডেটা দিয়ে শুরু, তারপর বিজ্ঞাপন

Conversion Architect একটি বিশেষায়িত Google Ads ও কনভার্শন ট্র্যাকিং সার্ভিস। আমাদের কাজ হলো নিশ্চিত করা যে আপনার অ্যাডের প্রতিটি টাকা কোথায় যাচ্ছে আর কী ফেরত আনছে, সেটা আপনি পরিষ্কারভাবে দেখতে পান।

আমরা কারা

Conversion Architect পরিচালনা করেন Abdullah Al Noman, যিনি ২০২৩ সাল থেকে Web Analytics ও PPC Specialist হিসেবে ১৫০টিরও বেশি প্রজেক্টে কাজ করেছেন। আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে তার কাজের অভিজ্ঞতা রয়েছে  এখন বাংলাদেশের বিজনেসগুলোর জন্য কাজ করছে।

আমাদের লক্ষ্য

বাংলাদেশের প্রতিটি অনলাইন বিজনেস যেন আন্দাজে না, সঠিক ডেটা দেখে অ্যাড চালাতে পারে। কারণ ভুল ডেটা মানে ভুল সিদ্ধান্ত, আর ভুল সিদ্ধান্ত মানে বাজেট নষ্ট ।

আমরা যা করি

আমাদের কাজের নীতি

০১.

আগে মাপা, তারপর চালানো

ট্র্যাকিং ঠিক না করে কোনো ক্যাম্পেইন অপটিমাইজ করি না। ভুল ডেটার ওপর ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না

০২.

সৎ অডিট

আপনার সেট-আপে সমস্যা না থাকলে সেটাই বলবো। অপ্রয়োজনীয় কাজ বিক্রি করি না।

০৩.

সবকিছু ব্যাখ্যাসহ

কী বদলাচ্ছি আর কেন বদলাচ্ছি , সহজ ভাষায় বুঝিয়ে বলে দেই, যাতে আপনি নিজের অ্যাকাউন্ট নিজে বুঝতে পারেন।

০৪.

প্রমাণসহ ডেলিভারি

প্রতিটা কাজ টেস্ট করে স্ক্রিনশটসহ রিপোর্ট দিই। “হয়ে গেছে” বলা না, দেখিয়ে দেওয়া।

০৫.

অ্যাকাউন্ট সবসময় আপনার

সব অ্যাকাউন্ট আপনার নামে থাকে, আমরা শুধু অ্যাক্সেস নিয়ে কাজ করি। যেকোনো সময় সরিয়ে নিতে পারবেন।

০৬.

লুকানো খরচ নেই

কাজ শুরুর আগেই নির্দিষ্ট দাম জানিয়ে দেয়া হয়। অ্যাডের খরচ সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে যায়।

কেন Conversion Architect?

বেশিরভাগ Google Ads এক্সপার্ট ট্র্যাকিং ভালো বোঝে না, আর বেশিরভাগ ট্র্যাকিং এক্সপার্ট অ্যাড চালায় না। আমরা দুটোই করি।

ইউরোপ ও যুক্তরাজ্যের ক্লায়েন্টদের সাথে কাজের অভিজ্ঞতা, যেখানে ট্র্যাকিং আর ডেটার মান নিয়ে প্রত্যাশা অনেক বেশি।

ক্যাম্পেইন চালানো আর ডেটা মাপা একই মানুষ করলে কোথাও তথ্য হারায় না, আর সমস্যা দ্রুত ধরা পড়ে।

আপনার কাজ কোনো জুনিয়রের হাতে যায় না। যার সাথে কথা বলছেন, তিনিই কাজটা করেন।

Google Ads, Events Manager আর GA4-এর আসল স্ক্রিনশট দিয়ে কাজের ফল দেখাই।

টেকনিক্যাল বিষয়গুলো সহজ বাংলায় বুঝিয়ে বলি, তাই আপনি জানবেন আপনার অ্যাকাউন্টে কী হচ্ছে।

প্রশ্ন বা সমস্যা হলে সরাসরি WhatsApp-এ যোগাযোগ করতে পারবেন।

সংখ্যায় আমাদের কাজ

আন্তর্জাতিক ক্লায়েন্টদের সাথে কয়েক বছরের অভিজ্ঞতা।

+
সন্তুষ্ট ক্লায়েন্ট
100 +
সম্পন্ন প্রজেক্ট
1 +
বছরের অভিজ্ঞতা
1 ★
রেটিং

আপনার ট্র্যাকিং ঠিক আছে কিনা জানতে চান?

আপনার ওয়েবসাইট আর অ্যাড অ্যাকাউন্ট ফ্রিতে চেক করে জানাবো কোথায় ডেটা আর টাকা হারাচ্ছেন।